ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  • অন্যান্য
  1. অইন ও আদালত
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি ডেস্ক
  5. আওয়ামীলীগ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. খেলা
  9. চাকরি
  10. চিকিৎসা ও স্বাস্থ্য
  11. জাতীয়
  12. জামায়াতে ইসলামী
  13. ধর্ম
  14. বি এন পি
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
আজকের সর্বশেষ খবর

চন্দ্রগঞ্জে স্কুলের গেট দখলমুক্ত তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

SIAM HOSSEN
SIAM HOSSEN (EXECUTIVE EDITOR)
অক্টোবর ২৬, ২০২৬ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

১৯

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

রবিবার (২৫ অক্টোবর ২০২৬) চন্দ্রগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।

অভিযানকালে চন্দ্রগঞ্জ বাজারের প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশগেট বন্ধ করে স্থাপন করা একটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এতে বিদ্যালয়ের প্রবেশপথ উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

এ ছাড়া বাজারের দুটি মুদি দোকান ও একটি হোটেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় তিনটি মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা জানান, জনস্বার্থ রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত তদারকির মাধ্যমে বাজারের অবৈধ দখল ও ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথ দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারি জরুরি।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।