ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জামায়াতে ইসলামী
  9. বঙ্গবন্ধু
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. বীর মুক্তিযোদ্ধা
  13. মতামত
  14. যুক্তরাজ্য আওয়ামীলীগ
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

চন্দ্রগঞ্জে বিশেষ অভিযান: ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

চন্দ্রগঞ্জে বিশেষ অভিযান: ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হাবিবুর রহমান মোল্লা : নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮০ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও নগদ অর্থসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে জানা যায়।

গত ০৩ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ১৮:২০ ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানাধীন ০৭ নং বশিকপুর ইউনিয়ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযানটি বশিকপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডস্থ নন্দীগ্রাম সাকিনের ‘চকিদার বাড়ী’ নামক স্থানে আসামীদের নিজ বসতঘরে পরিচালিত হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে দুই সহোদরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ মামুন ওরফে লোহা মামুন (৩৫), মোঃ আল আমিন হোসেন (২৪) উভয় পিতা: জাফর আহাম্মদ, ​মাতা: মরিয়ম বেগম, ঠিকানা: সাং- নন্দীগ্রাম (চৌকিদার বাড়ী), ০১ নং ওয়ার্ড, ০৭ নং বশিকপুর ইউপি, থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর।

​তল্লাশিকালে আসামীদের নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ​ইয়াবা: ৪৮০ (চারশত আশি) পিস, ​গাঁজা: ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম, ​নগদ ৫০ ও ১০০ টাকার বান্ডেল।

ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। উদ্ধারকৃত মাদক ও নগদ টাকাসহ আসামীদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।