বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
বগুড়া, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার: বগুড়া মহানগরের সেন্ট্রাল মসজিদ ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি অভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহরাব হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. সিহাব (১৮), পিতা মো. মুকুল প্রামাণিক, সাং চককানপাড়া, শাজাহানপুর, বগুড়া; মো. আলমগীর (৩০), পিতা মো. আলী হোসেন, সাং সেউজগাড়ী, বগুড়া; এবং মো. নয়ন (৩০), পিতা মো. তোজাম পোদ্দার, সাং রামেশ্বরপুর, গাবতলী, বগুড়া।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ভ্রাম্যমাণ আদালত প্রথম আসামিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, দ্বিতীয় আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং তৃতীয় আসামিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

